Awake
My comfort café.

ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে অনেকবার যাওয়া-আসা করলেও জানতাম না, এখানে এত সুন্দর একটা ক্যাফে আছে। একদিন একটা ইনস্টা রিলে প্রথমবার এই ক্যাফেটার কথা জানতে পারি।
কফি নিয়ে সত্যি বলতে আমার খুব একটা ভালো আইডিয়া নেই, তাই তুলনা করতে পারবো না। কিন্তু এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এখানে আমি কারণে-অকারণে চলে যাই। বন্ধুদের সঙ্গে যাই, কেউ না গেলে একাই যাই। ওদের কোনো আইটেমই বোধহয় আর টেস্ট করা বাকি নেই।
কখনো ঘুম থেকে উঠে সকাল ৯টায় চলে যাই, তারপর দুপুর ২টায় ফিরবো। কখনো আবার বিকেল ৪টায় গিয়ে রাত ৮টা পর্যন্ত, ক্লোজিং না হওয়া পর্যন্ত বসে থাকি। ল্যাপটপ আর আইপ্যাড সঙ্গে নিয়ে যাই। যখন রিমোট জবটা করতাম, তখন বসে অফিসের কাজ করতাম। কখনো সিটি, কুইজ বা টার্ম ফাইনালের আগে গিয়ে পড়াশোনা করতাম।
স্টাফরাও এখন পরিচিত হয়ে গেছে। গেলেই জিজ্ঞেস করে, কেমন আছি।
ইউনিভার্সিটি লাইফ তো শেষ। হল লাইফ যেমন মিস করবো, তেমনি মিস করবো আমার খুব প্রিয় এই জায়গাটাকেও। পাশের টেবিলে বসা কত রকম মানুষের কত রকম বিচিত্র গল্প, কাণ্ড—সবকিছুই অনেক মিস করবো।
মিরপুরে গিয়ে দেখি, এমন আরেকটা জায়গা খুঁজে পাই কিনা। :)
In photographs