Running & Marathon

Run SMT Run

Forrest Gump from Temu :3

Cover for Run SMT Run

হাই কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইডের জন্য আমার যে অবস্থা, অনেকদিন ধরেই ডাক্তার বলতো একটু হাঁটাহাঁটি করতে। কিন্তু আমি এতই অলস যে আমার তো আউলা থেকে ইসিইতেও হেঁটে যেতে ইচ্ছা করতো না।

তারপর একদিন তুষারকে দেখলাম হাতিরঝিলে ম্যারাথন (মিনি) দিয়ে স্ট্রাভা আর মেডেলের স্টোরি দিতে। ওর ম্যারাথনের টি-শার্টটা এতই সুন্দর ছিল যে ওকে বলে রাখলাম, এরপর কোথাও দিলে যেন আমাকে জানায়।

তারপর ঢাকা ইউনিভার্সিটি রানিং কমিউনিটির আয়োজন করা প্রথম ১০কে-তে পার্টিসিপেট করলাম, আর কমপ্লিটও করলাম। এরপর থেকে আসলে মিনি ম্যারাথনে দৌড়ানো একটা প্যাশন হয়ে গেছে। যখন যেখানে পাই, রেজিস্ট্রেশন করি। বন্ধুদের দিয়েও রেজিস্ট্রেশন করাই। কেউ না গেলে একাই যাই।

বছরটা শুরু করেছিলাম ১০ কিলোমিটার দিয়ে। বছর শেষ হওয়ার আগে অন্তত একটা হাফ ম্যারাথন (২১ কিলোমিটার) দেওয়ার ইচ্ছা। জানি না ওই লেভেলে কোনোদিন যেতে পারবো কিনা, কিন্তু বেঁচে থাকলে অন্তত একবার একটা ফুল ম্যারাথন (৪২ কিলোমিটার) দিতে চাই।

দেখা যাক, সেই ইচ্ছাটা পূরণ হয় কিনা!