Travel Journal

Saint Martin

Last louho tour :)

Cover for Saint Martin

সেন্ট মার্টিন ট্যুর ছিলো ডিপার্টমেন্টের সঙ্গে আমার শেষ ট্যুর। ডিপার্টমেন্টের প্রথম ট্যুরটা ছিলো সিলেটে। সৌভাগ্য অথবা দুর্ভাগ্যবশত, ওই ট্যুরটা আমার দেওয়া হয়নি। তাই শেষ ট্যুরটা আর মিস করতে চাইনি। যদিও আমার পাহাড় বেশি ভালো লাগে, তাও বন্ধুদের সঙ্গে এমন একটা সাগরপাড়ের ট্যুর দেওয়াই যায়।

সেন্ট মার্টিন ট্যুরে আমার সবচেয়ে পছন্দের কাজ ছিলো সাইক্লিং। সব মিলিয়ে হয়তো প্রায় ২০ কিলোমিটারের মতো সাইক্লিং করেছি। শেষ কবে আমি এমন সাইক্লিং করেছি, মনে পড়ে না। ৭ কিলোমিটার সাইক্লিং করে রাস্তা ভুল করে মিনি সুন্দরবনে গিয়ে শাহরুখ খানের মতো দুই হাত মেলে যে গ্রুপ ভিডিওটা করেছিলাম, ওটার স্যাটিসফ্যাকশন অন্য লেভেলের ছিলো।

সেন্ট মার্টিনের মানুষগুলোও অসাধারণ, অন্তত আমার কাছে। ট্যুরের সবচেয়ে সুন্দর ব্যাপার ছিলো প্রমির দারুচিনি দ্বীপ মিউজিক ভিডিওটার রিক্রিয়েশন। ভিডিওটার একটা ক্লিপে আমিও আছি দেখে বেশ খুশি হয়ে গিয়েছিলাম।

বন্ধু মোহাম্মদ আলীর সঙ্গে ক্লাসে মাঝে-মধ্যে আড্ডা মারতাম। পুরো ট্যুরে ওর সঙ্গে আড্ডা দেওয়ার সময়গুলো ছিলো সেরা। পুরো ট্যুরে ওর সঙ্গে অনেক চাপাবাজি করেছি। ছেলেটা যে এত ভালো, আগে জানতাম না! চট্টগ্রাম, সাজেক, গাজীপুর—আগের প্রায় সব ট্যুরেই জয় সঙ্গে ছিলো। সেন্ট মার্টিনে জয় ছিলো না। ওকে অনেক মিস করলাম। ট্যুরের শেষ দিন স্বরূপের সঙ্গে হেঁটে নর্থ বিচ পর্যন্ত যেতে যেতে অনেক জীবনবিমুখী আলাপ করেছিলাম।

ওদের সঙ্গে হয়তো আর কখনো ট্যুর দেওয়া হবে না। ইচ্ছা আছে, কোনোদিন সুযোগ পেলে সেন্ট মার্টিনে একটা সলো ট্যুর দেবো। দেখা যাক!